রেজাউল কবির রাজিব টঙ্গীঃ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি,৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আকবর হোসেন ফারুক। গতকাল টঙ্গীর আশরাফ সেতু কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ওয়াজেদুল ইসলাম মবিন,৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, যুবদল নেতা মোঃ মোকতাদির হোসেন লিপু মোল্লা, যুবদল নেতা মোঃ সালাহউদ্দিন, মোঃ কামাল হোসেন, হারুন অর রশিদ, মোঃ মনির পাঠান প্রমুখ। টঙ্গী পূর্ব থানা বিএনপি যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি মোঃ আকবর হোসেন ফারুক বলেন , রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা জন সাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ, সাধারণ মানুষের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার কথাও জানান তারা। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
Like this:
Like Loading...
Related