1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

উত্তরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মোঃ শাহজালাল সুমন:
রাজধানীর উত্তরায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঢাকা–১৮ আসনের সার্বিক উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উত্তরার রাজপথ পরিণত হয় জনসমুদ্রে। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার–ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ বক্তব্য রাখেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৮ সালের এই ঐতিহাসিক দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নানা প্রতিকূলতা, হামলা, মামলা ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন। দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দলটি ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “উত্তরার মাটি বিএনপির ঐক্যের প্রতীক।” তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে দেশের মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ ও প্রস্তুত। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয়–দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তরার রাজপথ। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে উত্তরায় দিনব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট