
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুর উদ্যোগে বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্যা এবং বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে আন্দোলনে কারাবরণ করায় সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনে কারাবরণকারী নেতাদের হাতে সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিমানবন্দর থানা বিএনপি, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, দলীয় আন্দোলন-সংগ্রামে যারা বিভিন্ন সময়ে কারাবরণসহ নানা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মান জানানো নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে ভবিষ্যতেও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।