1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্স: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। সভাপতি খলিলুর রহমানের মূল প্রশাসনিক টিমের ৪০ জন কর্মকর্তার মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি এই উচ্চপর্যায়ের কার্যালয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। জাতিসংঘের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জাইমা রহমান এই কার্যালয়ে সার্বিক আইনি বিষয়াদি দেখভালের দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা।লন্ডনের ঐতিহ্যবাহী কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে বার–অ্যাট–ল সম্পন্ন করেন তিনি। উল্লেখ্য, ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সভাপতি খলিলুর রহমানের এই বিশেষ ক্যাবিনেটে অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও অভিজ্ঞ কূটনীতিক ও বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ কূটনীতিক আব্দুল আলিম দায়িত্ব পেয়েছেন ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ বা উপ–প্রধান হিসেবে। পাশাপাশি মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতিসংঘের ঐতিহাসিক সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের নিয়োজিত বেতনভুক্ত কর্মী নন; তাঁর বেতন–ভাতা, আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় সাধারণত নিজ দেশ বা সরকার বহন করে থাকে, তবে কিছু ক্ষেত্রে ট্রাস্ট ফান্ড ও জাতিসংঘের বাজেট থেকেও খরচ নির্বাহ করা হয়। জাইমা রহমানসহ বাংলাদেশি পেশাজীবীদের এই অন্তর্ভুক্তি আন্তর্জাতিক এই শীর্ষ কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট