1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মো. শাহজালাল সুমন, উত্তরা, ঢাকা: রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  অপ্রীতিকর কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তরা পশ্চিম থানার নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে মিছিলটি উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা কঠোরভাবে স্লোগান দিয়ে উত্তরার বিভিন্ন এলাকায় কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা মানুষের জানমালের ক্ষতি না করার আহ্বান জানান। এ সময় মোস্তফা কামাল হৃদয় বলেন, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে আমাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে; তবে দলের কিছু নেতাকর্মী এখনো বিভিন্ন সময়ে উত্তরায় গোপনে ঝটিকা মিছিলসহ নানা ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জানমালের ক্ষতির আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে মাঠে রয়েছেন। উত্তরার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলেও জানান তিনি। মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে মানুষের জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করার কথা জানান নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. সেলিম হাওলাদার, সাইফুল হাসান সজীব, মোশাররফ হোসেন, রুবেল আহমেদ নীরবসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট