1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ শাহজালাল সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ ও পরিচ্ছন্নতামূলক বিভিন্ন কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ উত্তরা ১১ নম্বর ব্রিজ সংলগ্নখালে  লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা করেছেন  ঢাকা মহানগর উত্তর তুরাগ  থানাবিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১১ নং ব্রিজে পাশে খাল পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা এ সময় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা খালের পানিতে নেমে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক বর্জ্য, ময়লা-আবর্জনা ও অন্যান্য বর্জ্য অপসারণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে হলুদ জার্সি পরিহিত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, পরিবেশ দূষণ কমানো এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশনায় তারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, শুধু একদিনের কর্মসূচি নয়, খাল ও আশপাশের এলাকা পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। বিএনপির কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ পরিবেশ-সংশ্লিষ্ট কর্মসূচিও রাখা হয়েছিল এবং দলটির জেলা ও মহানগর ইউনিটগুলোকে নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জানান, রাজধানীর বিভিন্ন জলাশয় ও খাল দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং মশার প্রজননস্থল তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জলাশয়ে ময়লা না ফেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে খালের দুই পাশের ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে বনায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান সংশ্লিষ্টরা। এ কাজে বন ও পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও বর্জ্য জমে থাকার কারণে খালসংলগ্ন পরিবেশ নষ্ট হচ্ছিল। পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এলাকাটির পরিবেশের উন্নয়ন এবং জনসাধারণের চলাচলের উপযোগী পরিবেশ তৈরির প্রত্যাশা করছেন তারা।  এ সময় তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সানজিত সুমন, তাঁতি দলের আহ্বায়ক রাজন আহমেদ, সদস্য সচিব শামীম হোসেন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, এরশাদ সরকারসহ তুরাগ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা জানান, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির ঘোষিত ৩১ দফায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে বলেও কর্মসূচিতে উপস্থিত নেতারা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট