1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে উত্তরায় তাঁতি দলের শতাধিক মোটরসাইকেলের মহড়া

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ শাহজালাল সুমন উত্তরা ঢাকা : রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা মহানগর উত্তর। সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে একটি মোটরসাইকেল মহড়া  বের করেন। পরে তারা উত্তরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। মহড়াটি খালপাড়, হাউজ বিল্ডিং, রাজলক্ষ্মী, জসীমউদ্দীন ও জহুরা মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় উত্তরা ১২ নম্বর সেক্টরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান বলেন, উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জটিকা মিছিল বের করে বিভিন্ন যানবাহনে অগ্নি সংযোগ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং মানুষের জানমালের ক্ষতির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁতি দল মাঠে সক্রিয় রয়েছে ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও মানুষের জানমালের ক্ষতির আশঙ্কা তৈরি হলে আমরা তা প্রতিহত করার জন্য সাংগঠনিকভাবে মাঠে আছি। উত্তরার বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এম এ হান্নান খান আরও বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর তাঁতি দল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে। একই সঙ্গে জনসচেতনতামূলক ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁতি দলের নেতাকর্মীরা ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে উত্তরার লেক ও আশপাশের এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁতি দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে আসছেন বলে তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানো এবং এলাকার পরিবেশ সুন্দর রাখতে সামাজিক কার্যক্রমও অব্যাহত থাকবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা তাঁতি দলের আহ্বায়ক আবুল কাদের স্বপন, খিলক্ষেত থানা তাঁতি দলের আহ্বায়ক বেলাল হোসেন, গুলশান থানা তাঁতি দলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সায়েম খান, ক্যান্টনমেন্ট থানা তাঁতি দলের আহ্বায়ক হাসান আবু তালেব, সদস্য সচিব সায়েম খান রনি, বাড্ডা থানা তাঁতি দলের আহ্বায়ক সেলিম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিমানবন্দর থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন এবং তুরাগ থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সহ মহানগর উত্তর এলাকার বিভিন্ন থানার সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব, সাধারণ সম্পাদক ও বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়ায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট