1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের ভয়াবহতা বিবেচনায় নিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ এবং ভবনের ভেতরে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না, তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা পরবর্তী কার্যক্রম চালান। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীর একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করছেন। প্রাথমিক তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট