1. live@rupakartvnews24.online : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php : https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php https://www.rupakartvnews24.online/wp-admin/user-new.php
  2. info@www.rupakartvnews24.online : - :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনা পতন আন্দোলনে কারাবরণকারীদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড প্রদান ঢাকা-১৮ আসনের তুরাগের দীর্ঘদিনের অবহেলিত সড়ক পরিদর্শনে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি নৈরাজ্য-ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মোঃ আকবর হোসেন ফারুকের উদ্যোগে যুবদলের বিক্ষোভ মিছিল অসুস্থ বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে রাশেদ খান উত্তরায় আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা চট্টগ্রামে জমি দখল ও জাল কাগজপত্র: শারমিন আক্তারের বিরুদ্ধে মামলার অন্তর্নিহিত সংঘাত উত্তরা দিয়াবাড়িতে লেক পরিষ্কারে তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

বিগত চার নির্বাচনে মৃত মানুষের ভোটে আ.লীগ বিজয়ী হয়েছে: মঈন খান

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিগত চারটি জাতীয় নির্বাচনে মৃত মানুষের ভোট ব্যবহার করে বিজয়ী হয়েছে। তিনি বলেন, এসব নির্বাচনে জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করা হয়নি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বের চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতেও পড়েছে। এর ফলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। শিল্প খাতের প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় দেশের শিল্প-কারখানাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে শ্রমিক ও সংশ্লিষ্টদের দুর্ভোগ বেড়েছে। দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের দুর্ভোগ লাঘবে সরকার কাজ করছে। তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে শিল্প খাতকে পুনরুজ্জীবিত করা জরুরি। বন্ধ শিল্প-কারখানাগুলো পর্যায়ক্রমে চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি এমএ বাছেদ, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ড, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট